Tuesday, 22 November 2016

ইংরেজী শিখি পর্ব (১)


আজ আপনাদের মাঝে spoken english এর খুটি নাটি কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, আশাকরি সময় দিয়ে post পড়বেন বহুত কাজে লাগবে। 



Ability Expressing - যোগ্যতা প্রকাশ 
দৈনন্দিন জীবনে আমাদেরকে নানা ধরনের কাজ করতে হয়। কাজের প্রসঙ্গ আসলে পারা বা না পারার কথা ওঠে। কেউ কোনো কাজ করতে পারে কি পারে না এই জাতীয় যোগ্যতাকে বর্ণনা করার জন্য সচরাচর Can ব্যবহৃহ হয়। এটি একটি Modal Auxiliary যার পরে সব সময় verb এর Simple Form হয়।

I can ........
You can ......
Can একটি Modal Verb হওয়ায় এর সাথে s/es যুক্ত হয় না এবং এরপর To infinity ব্যবহৃত হয় না।

I can do it. ---- আমি এটি করতে পারি।
She can speak English fluently. ---- সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারে।

Negative sentence-এ contraction (সংক্ষিপ্ত) 'can't' ব্যবহৃত হয়। Question-এ একে মূল verb-এর আগে বসানো হয়।

I can't lift the box. ---- আমি বাক্সটি উঠাতে পারি না।

Can he speak English? ---- সে কি ইংরেজি জানে?


(2) number post
(3) number post
(4) number post
(5) number post